শিরোনাম
◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ওমর ফয়সাল: [২] চট্টগ্রামের ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইসা মনি। তার বয়স ৮ বছর। সে ওই এলাকার প্রবাসী দিল মোহাম্মদ এর কন্যা।

[৪] জানা গেছে, মঙ্গলবার সকালে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সময় রাইসা মনি ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে আম কুড়াচ্ছিল। এ সময় বিকট শব্দের বজ্রপাত হলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকে বাঁচাতে গিয়ে রাইসার মাও গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ঘটনায় নিহত শিশুর মা রোকসানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়