শিরোনাম
◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ   ◈ আবারও ভারতে উচ্ছেদ অভিযানে ভাঙা হলো মসজিদ-মাজার ◈ বাজেট অধিবেশনে অনুপস্থিত এমপিদের কারণ দর্শানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ আজ ১ জুলাই, ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন ◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেমাই-চিনি নিয়ে পথবাসী মানুষের পাশে এনএফএস

সমীরণ রায়: [২] পথবাসী মানুষদের জন্য ঈদ খাদ্য সামগ্রী সেমাই-চিনি বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

[৩] মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন-সেগুনবাগিচায় ঘুরে ঘুরে পথবাসী মানুষের মধ্যে সেমাই-চিনি বিতরণ করে সংগঠনের বন্ধুরা।

[৪] সেমাই-চিনি বিতরণকালে সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি-এনএফএস সমাজের অবহেলিত অধিকার বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বন্ধুত্বের শক্তিকে কাজে লাগিয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি আমরা।

[৫] তিনি আরও বলেন, প্রতি বছর সংগঠনের বন্ধুরা পথবাসী মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন করে থাকে। সমাজের বিত্তশালীদের উচিত গরীব প্রতিবেশি ও পথবাসী মানুষের পাশে দাঁড়ানো। নিজ-নিজ অবস্থান থেকে প্রত্যেকে দুইজন মানুষের পাশে দাঁড়ালে সমাজ আরও সুন্দর হবে।

[৬] এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফ আহমেদ সনি, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক অরন্য জিয়া, সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মাহিম, ক্রীড়া সম্পাদক শেখ মো. রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরীসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়