শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বনানীতে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশের ছাদে লাফিয়ে পড়ে রক্ষা পেলো ১শ জন

মাসুদ আলম : [২] মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটে বনানীর ১১ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় স্যামসাং মোবাইল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর অফিসের কর্মীরা আতঙ্কিত হয়ে ভবনের ছাদে উঠেন। সিঁড়ি জাতীয় একটি মাধ্যম ব্যবহার করে লাফিয়ে পাশের একটি ভবনে গিয়ে প্রায় একশ’ জন জীবন রক্ষা করেন। আগুনে কোটি টাকার ক্ষতি হয়।  বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের পর মুর্হুতের মধ্যে পুরো ভবন কালো ধোঁয়ায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকেন ভবনটির বাসিন্দারা। পরে ভবনের ছাদে উঠে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জীবনরক্ষার আকুতি জানায়। পাশের ভবনের লোকজনের কাছে অনুরোধ জানান তারা যেন ছাদ থেকে তাদের ছাদে যেতে সাহায্য করে।

[৪] পরে ওই ভবনের লোকজন একটি ছোট মইয়ের মতো কিছু একটার ব্যবস্থা করেন। ওই মই বেয়ে লাফিয়ে লাফিয়ে পাশের ভবনের ছাদে যান প্রায় একশ’ জন। ধোঁয়ার কারণে অনেকের শ্বাস নিতে পারছিলেন না। হুড়োহুড়ি করে ছাদে ওঠার সময় অনেকে আহত হন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়