শিরোনাম
◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা ◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিনতাইকারী থেকে বাঁচতে অর্থ উত্তোলন ও বহনের ক্ষেত্রে ডিএমপির নির্দেশনা

মাসুদ আলম : [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের কারণে লেনদেনের মাত্রা বেড়ে যায়। অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় রাজধানীতে তৎপর হয়ে ওঠে চুরি ও ছিনতাই চক্র থেকে শুরু করে মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যরা। এসব চক্রের হাত থেকে নগরবাসীকে বাঁচাতে মানি এস্কর্ট সেবা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া এ সময়ে অর্থ বহনের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে ডিএমপি।

[৩] ডিএমপির নির্দেশনাগুলো হলো :
১. বড় অংকের অর্থ একা বহন করবেন না। একাধিক বিশ্বস্ত ব্যক্তিকে সঙ্গে রাখুন। অর্থ বহন সংক্রান্তে কোনো তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকুন।
২. পায়ে হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করুন।
৩. নগদ অর্থ বহনের আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতকারীদের না জানিয়ে দেয়।
৪. দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করুন যেন দুষ্কৃতিকারীরা পূর্বেই ওঁৎ পেতে থাকার সুবিধা নিতে না পারে।
৫. অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করুন যেন বাইরে থেকে বোঝা না যায়। এতে দুষ্কৃতকারীরা প্রলুব্ধ হওয়ার সুযোগ পাবে না।
৬. বড় নোট ব্যবহারে সচেষ্ট হন।
৭. সব টাকা একসঙ্গে না রেখে বিভিন্ন জায়গায় যেমন: পকেটে, ব্যাগে, সঙ্গীয় ব্যক্তির সঙ্গে ভাগ করে রাখুন।
৮. গলি পথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করুন।
৯. ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকুন।
১০. সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকে লেনদেন করুন। ব্যাংক থেকে বের হওয়ার পর বোঝার চেষ্টা করুন সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কি না।
১১. বড় অংকের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনের বেলায় সম্পন্ন করার চেষ্টা করুন।

১২. এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কি না নিশ্চিত হয়ে নিন। কেউ থাকলে তিনি বের হওয়ার পর বুথে প্রবেশ করুন।
১৩. এটিএম বুথের অভ্যন্তরে আর্থিক লেনদেনে ব্যবহৃত পিন নম্বরটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
১৪. সম্ভব হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করুন।
১৫. বড় অংকের টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশ এস্কর্ট ব্যবহার করুন।

[৪] ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সহায়তা পাবেন যেভাবে :
সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো। এক্ষেত্রে উল্লেখ্য পুলিশ এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।

[৫] কন্ট্রোলরুমের নম্বর : ফোন : ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ৫৫১০২৬৬৬, ০১৩২০০৩৭৮৪৫ ও জাতীয় জরুরি সেবা : ৯৯৯

  • সর্বশেষ