শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৪০ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রফী হক: আম্মার সঙ্গে আমার এতো স্মৃতি,  যখন মনে করি তখন এর একটা ছবি আঁকতে চেষ্টা করি

রফী হক: আম্মার সঙ্গে আমার এতো স্মৃতি-  যখন মনে করি তখন এর একটা ছবি আঁকতে চেষ্টা করি। বাস্তবে কল্পনায় মিলে মিশে আছে সেসব স্মৃতি। আম্মাকে নিয়ে অনেক লিখেছি। আরও অনেক লেখা লিখলেও শেষ হবে না। আজ কিছু লিখবো না। আম্মা তুমি যেখানেই থাকো আমি ঠিক মনে করি তোমাকে। তুমি প্রতিটি দিন আমার সঙ্গে থাকো। তোমার আনন্দ ও দুঃখের একমাত্র সঙ্গী ছিলাম আমি। আজীবনই তুমি কষ্ট করেছো, যা তোমার একদম পাবার কথা ছিল না। কিছু কিছু মানুষের জন্মই হয় বোধহয় কষ্ট পাবার জন্যে- তুমি তার অনন্য উদাহরণ। এখন তুমি সকল কষ্টের ঊর্ধ্বে।

এ কথা মনে করে হলেও শান্তি পাই। খুব দুষ্টু ছিলাম আমি। মনে পড়ছে একদিন তুমি আমাকে আমার দুষ্টুমির জন্য বেদম মেরেছিলে। তারপর হাত পা বেঁধে রেখেছিলে। সন্ধ্যায় আব্বা বাড়ি ফিরলে আমাকে মায়া করে ‘বাজান...আমার বাজান’ বলতে বলতে  জড়িয়ে ধরলেন এবং হাত পায়ের বাঁধন খুলে দিলেন। আমি মুক্ত হয়েই ডাইনীর আদলে তোমার মুখের ছবি আঁকলাম- আর ছবির পাশে বড় বড় হরফে লিখলাম ‘সুফিয়া সাবধান’। বোধহয় সেই প্রথম আমার ছবি আঁকার হাতে খড়ি। ছবিটি এঁকেই বাড়ি থেকে পালিয়ে গেলাম । সে আরেক গল্প। আম্মা, তোমাকে আমি অনেক জ্বালাতাম। আই লাভ ইউ আম্মা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়