শিরোনাম
◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের ছুটি বাড়ানোর দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫, আহত ৩৫

মাসুদ আলম, এফ এ নয়ন : [২] প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ১০ দিন ছুটির দাবিতে সোমবার বেলা ১১টায় টঙ্গীতে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে কারখানার শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এতে পুলিশ সদস্য ও শ্রমিকসহ প্রায় ৩৫ জন আহত হন।

[৩] এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ তাদের সরাতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এতে নারীসহ প্রায় ২৫ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে ১৩ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।

[৪] কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের ৩দিনের ছুটি দেয়া হয়েছে। শ্রমিকদের ৩দিনের ছুটি দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করে এবং কারখানা ভাংচুর চালায়।

[৫] এদিকে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার স্টার লিংক ডিজাইন নামে একটি কারখানার শ্রমিকরা ঈদে ১২ দিনের ছুটির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষ ১০ দিনের ছুটি ঘোষণা করলে তারা রাস্তা থেকে সরে যান।

[৬] গাজীপুর মহানগর পুলিশের ডিসি ইলতুৎ মিশ জানান, শ্রমিকরা বেপরোয়া হয়ে প্রথম কারখানা পরে মহাসড়কে এসে রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর শুরু করলে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ারসেল এবং রাবার বুলেট ছুড়ে।

সড়ক অবরোধ করে বিক্ষোভ,

  • সর্বশেষ