শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইজারল্যান্ডের লুজানে আর্চারি বিশ্বকাপে আমাদের খুব বেশি প্রত্যাশা নেই, লক্ষ্য অলিম্পিকের প্রস্তুতি : কাজী রাজিব

রাহুল রাজ : আগামী ১৭ মে সুইজারল্যান্ডে বসবে আর্চারি বিশ্বকাপের স্টেজ ২ আসর। সাতদিনব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে ২৩ মে। বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ আর্চার দল।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে বলেন, এই আসরে অংশগ্রহণের মধ্যদিয়ে আমাদের টোকিও অলিম্পিকের প্রস্তুতি হয়ে যাবে। আগামী জুনে ফ্রান্সের প্যারিসে আমাদের আরো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। বর্তমান সময়ের বাংলাদেশের আর্চার দলের ফলাফলের আমি খুশি।

খেলোয়াড়দের প্রতি বড় কিছু প্রত্যাশা করলে তারা মানসিকভাবে চাপে পড়ে যাবে। ঘরের মাঠে বাংলাদেশর আর্চারেরা অনেক ভাল করলেও বড় টুর্নামেন্টে বিদেশি অনেক অভিজ্ঞদের সাথে নিজেদের মানিয়ে দিতে এখনো সমস্যা হয়। তবে সাফল্যের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে চাই।

এবারের আর্চারি বিশ্বকাপে গত অলিম্পিকে অংশগ্রহণ করা বেশি কিছু খেলোয়াড়ের সাথে মুখোমুখি হবে বাংলাদেশের ছেলেরা। ২০১৯ সালের বিশ্বকাপের স্টেজ-২ তে আমরা কোরিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে হেরেছি।

আমরা দেশের বাইরে খারাপ পারফরমেন্স করি এটা ঠিক না। বাজে পারফরমেন্স করলে আমাদের ঝুলিতে ৩৭টি স্বর্ণ পদক আসতো না। আগামীতে বিশ্ব দরবারে দেশের আর্চাররা ভালো পারফরম করে দেশের মান উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।

  • সর্বশেষ