শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যানইউ জেতায় শিরোপা জয়ে সময় বাড়লো ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক: [২] হারের আশঙ্কা মাথায় নিয়ে বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করলো কোচ উলে গুনার সুলশারের দল।

[৩] বার্মিংহ্যামের ভিলা পার্কে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ইউনাইটেড। বারট্রান্ড ট্রাউরের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস। ম্যাসন গ্রিনউড সফরকারীদের এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জয় নিশ্চিত করেন এদিনসন কাভানি। লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

[৪] ইউনাইটেড হারলে শিরোপা নিশ্চিত হতো ম্যানচেস্টার সিটির। ফলে অপেক্ষা একটু বাড়ল ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পেপ গার্দিওলার দলের। এক ম্যাচ কম খেলা ইউনাইটেড ২০ জয় ও ১০ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

[৫] নিজেদের সবশেষ ম্যাচে গত বৃহস্পতিবার রোমার বিপক্ষে ৩-২ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে এগিয়ে ইউরোপা লিগের ফাইনালে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। আর লিগে টানা পাঁচ জয়ের পর নিজেদের আগের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়