শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেশনজট নিরসনে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়ার দাবি জবি নীলদলের

জবি প্রতিনিধি: [২] করোনাকালীন সংকট উত্তরণ ও সেশনজট নিরসনে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (একাংশ)। এর প্রেক্ষিতে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

[৩] রোববার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (একাংশ) সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ও সাধারণ সম্পাদক ড. সিদ্ধার্থ ভৌমিক এক বিবৃতিতে এই দাবি জানান।

[৪] বিবৃতিতে বলেন, গত ০৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের আলোকে আমরা শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। একই সাথে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়