শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় পুকুরে মিললো মানুষের কঙ্কাল

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথায় পুকুর খনন করতে গিয়ে মানুষের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। রোববার (৯ মে) সকাল ১১ টায় উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হোসেন শিকদার নামের এক ব্যাক্তির পুকুর খনন করতে গিয়ে এ কঙ্কালের সন্ধান পাওয়া যায়।

[৩] সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো. আ.ওয়াহাব মোল্যা কঙ্কাল পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বোয়ালিয়া গ্রামের জীবন শিকদারের ছেলে হোসেন শিকদার বাড়ির পাঁশে একটু পুকুর খনন করতে যায়। সেখানে মানুষের কিছু কঙ্কালের সন্ধান পাওয়া গেছে।

[৪] সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসিকুজ্জামান বলেন, আমরা এব্যাপারে খোঁজ নিচ্ছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়