শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসতায় গ্রেপ্তার এড়াতে পলাতক ২৫ গ্রামের পুরুষ

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সালথায় সহিংসতার ঘটনায় গ্রেপ্তার এড়াতে ২৫ গ্রামের হাজারো পুরুষ মানুষ পালাতক।

এ কারণে ব্যাহত হচ্ছে পাটের আবাদ থেকে শুরু করে অন্যান্য কৃষিকাজ। সময়মতো ফসলের পরিচর্যা না করায় নষ্টের আশংকা এলাকাবাসীর।

পাট উৎপাদনের অন্যতম স্থান ফরিদপুরের সালথা উপজেলা। পাটের ভরা মৌসুমে উপজেলার মাঠগুলো এখন সবুজ পাটগাছে ভরে গেছে। তবে লোকবলের অভাবে জমিতে পানি দিতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশংকা এলাকাবাসীর।

গত ৫ই এপ্রিল সালথা উপজেলার সহিসতার ঘটনায় ৮ মামলায় জামায়াত-বিএনপি-হেফাজতে ২২ জনসহ সাড়ে ১৬ হাজার জনকে আসামি করা হয়।  ইতিমধ্যে অর্ধশত এলাকাবাসীকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে একজনের।

তবে এলাকাবাসীর অভিযোগ, ওই ঘটনায় ঢালাওভাবে সাধারণ মানুষকেও আটক করা হচ্ছে। জমিতে কাজ করতে আসা শ্রমিকরা কাজ করলেও তাদেরকে আটক করা হচ্ছে। গ্রেপ্তার এড়াতেই পলাতক ২৫ গ্রামের হাজারো পুরুষ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেন, 'হেফাজত, জামায়াত, বিএনপির অনুপ্রবেশকারীরা দলে ঢুকে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতার ছত্রছায়ায় থেকে অপরাধ করার কারনে সংগঠেনর ব্যাপক দুর্বলতা দেখা গেছে।'

পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, 'কয়েক হাজার লোক এই সহিংসতায় সাথে জড়িত। তাদের সবাইকে গেপ্তারের চেষ্টা জলছে। দোষী কোন ব্যাক্তিকেই ছাড় দেওয়া হবে না।'

দ্রুত ঘটনাটি তদন্ত করে দোষী ব্যাক্তিদের আটক করার পাশাপাশি নিরহদের হয়রানী বন্ধ করার দাবি এলাকাবাসীর। ডিবিসি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়