শিরোনাম
◈ দ্বিতীয় বিয়ে ঠেকাতে ডিজিটাল নজরদারি: অনলাইনে মিলবে আগের বৈবাহিক তথ্য ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ শত দরিদ্র জনগোষ্ঠী পেল সৌদি সরকারের খাদ্য ঝুড়ি

রিয়াজুর রহমান রিয়াজ: চট্টগ্রামের ৫ শত পরিবার পেল সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের পাঠানো খাদ্য ঝুড়ি। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কর্তৃক দরিদ্র জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের জন্য পাঠানো এ খাদ্যঝুড়ি।

শনিবার (৮ মে) মহামারী করোনার লকডাউনে এবং এবাদতের মাস রমজানে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্ননে এ কর্মসূচি বাস্তবায়ন করছে সৌদি সরকার।

কর্মসূচির অধীনে বাংলাদেশে ৮০ হাজার খাদ্যঝুড়ি বিতরণ করা হচ্ছে।

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের প্রতিনিধিদল উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে ৫শ জনগোষ্ঠীর হাতে এ খাদ্য ঝুড়ি তুলে দেয়া হয়।

খাদ্যঝুড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল বিন জমির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন। আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের, প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন জমির উদ্দিন,প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে থাকে। লকডাউনের এ সময়েও তারা বাংলাদেশের রোহিঙ্গা এবং দরিদ্র জনগোষ্ঠীর পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। খাদ্যসহায়তা পেয়ে অসহায় লোকজন তাদের প্রয়োজন মেটাতে পারবে। এ সময়ে বৃত্তবানদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাহলে আমরা সরকারের ভিশন অর্জন করতে সক্ষম হবো।

দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে কক্সবাজার, ঢাকা, নীলফামারী, যশোর, রাজশাহী ও চট্টগ্রামে এসব খাবার দেয়া হয়েছে। প্রতি পরিবারে চারজন হিসেবে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এতে উপকার পেয়েছেন। পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় তেল, চিনি,চালসহ বিভিন্ন উপকরণ আছে এই খাদ্য ঝুড়িতে। এতে মোট ২৫ কেজি খাদ্যদ্রব্য রয়েছে।

  • সর্বশেষ