শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের বাইরে ইরানের বিরু‌দ্ধে বিশ্বকাপ ম‌্যাচ খেল‌তে আপত্তি নেই নিউ জিল্যান্ডের ◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলি বলি করে বলা হয় না

ডাঃ সাকলাইন রাসেল: কোভিড-১৯ মহামারিকে যারা বিজনেসে পরিণত করেছেন। আই মিন ভাবছেন, এ সুযোগে একটু বিজনেসটা বাড়ায় নেই। লাভের টাকা ঘরে তুলি।

ওকে তোলেন সমস্যা নাই। ব্যাবসাকে আল্লাহ্‌ পাক হালাল করেছেন। বৈধভাবে আয়ে তাই দোষ নাই। লাভেও বাধা নেই। কিন্তু যদি ভাবেন... পাইছি! লাভ না দিয়া যাইবা কই!

অত:পর হাসপাতালের ব্যায় বাড়ালেন। কোভিড চিকিৎসা সামগ্রীর মূল্য আসমানে উঠালেন। কোভিড-১৯ কে বিজনেসের সুযোগ মনে করলেন। মানুষের অসহায়ত্ব পুঁজি করে ব্যাবসা করলেন।
ঠিক আছে করেন।

আপনাকে কে বাধা দিবে । আমি তাই না করছিনা, বাধাও দিচ্ছিনা।
শুধু একটু মনে করায় দিতে চাচ্ছিলাম আর কি।
করোনা অনেককে ধরেছে। ছেড়েও দিয়েছে।
কিন্তু শিল্পপতিকে বা বিগশটকে ধরার পর তুলনামূলকভাবে কম ছেড়েছে।
তাই সহনীয় লাভ করেন।

ওপারে লাভের হিসেব লাগেনা। পূণ্যের হিসেব লাগে। আপনার উত্তরাধিকাররা সম্পদের হিসেব চায়। আর আপনার আত্মা চায় পূণ্যের। অসহায়ের সহায়তায় হাত বাড়ালে এপারের পন্যটা ওপারে পূণ্যে রুপান্তরিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়