শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজা রেখে হার্ড ওয়ার্ক করছি, লক্ষ্য সিরিজ জয়: সাইফউদ্দিন

মাহিন সরকার: [২] ঘরের মঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নিজেদের মাটিতে খেলা তাই ভাল ফলাফলের ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার।

[৩] মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইতোমধ্যে শুরু হয়েছে শ্রীলঙ্কা সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি। শুক্রবার ৭ মে সাইফউদ্দিন বিসিবির নিয়মিত ভিডিও বার্তায় আসেন, সেখানে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল সেটা জানান।

[৪] সাইফউদ্দিন বলেন, নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমরা নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছি। এটা সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সাথে খেলা, অবশ্যই চেষ্টা করব সিরিজ জয়ের।

[৫] সাইফউদ্দিন আরও বলেন, রোজা রেখেও আমরা অনেক হার্ড ওয়ার্ক করছি যেহেতু সামনে খেলা আছে। আমরা আশাবাদী। বিগত কয়েক মাস আমরা প্রত্যাশা অনুযায়ী, দল হিসেবে খেলতে পারছি না। আমাদের জন্য এই সিরিজে ভালো খেলা খুব প্রয়োজন। আমাদের শতভাগ চেষ্টা করব সিরিজ জেতার জন্য। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়