শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কতক্ষণ পর পর স্যানিটাইজার ব্যবহার করা উচিত

ডেস্ক নিউজ: করোনাভাইরাসের (কোভিড-১৯) মতো শ্বাসতন্ত্রে আক্রমণকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন তা চোখ, নাক বা গলার শ্লেষ্মার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যমেই হয়ে থাকে। ভাইরাসটি একজন থেকে আরেকজনে সংক্রমণের প্রধান মাধ্যমও হাত।

করোনা যাতে শরীরে ছড়িয়ে না পড়তে পারে এ কারণে অনেকেরই নিত্যসঙ্গী হয়ে উঠেছে স্যানিটাইজার। কিন্তু কতবার ও কতক্ষণ পর পর স্যানিটাইজার ব্যবহার করতে হয় তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।

বিশ্ববাপী মহামারী আকারে যখন ভাইরাসটি ছড়ায় তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হল ঘনঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অতিরিক্ত পরিমাণে স্যানিটাইজার একবারে নিয়ে বিশেষ উপকার হয় না। বরং এক হাতের পাতায় কয়েক ফোঁটা নিতে হবে। তার পরে দু’হাতের পাতায় তা ভালো ভাবে ঘষতে হবে, যতক্ষণ না হাত দু’টো শুকনো হয়। গোটা কাজটি করতে সময় লাগবে ২০-৩০ সেকেন্ড।

সংস্থাটি আরও জানিয়েছে, স্যানিটাইজারে অ্যালকোহল থাকলে কারও শরীরে কোনও ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। এ কারণে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করলে ক্ষতি নেই। কারণ, স্যানিটাইজারের মাধ্যমে খুবই সামান্য পরিমাণ অ্যালকোহল শরীরে প্রবেশ করে।

চিকিৎসকদের ভাষায়, স্যানিটাইজার ব্যবহার করলেও মাঝেমাঝে সাবান আর পানি দিয়েও হাত ধোয়া জরুরি। তবে অল্প সময় পর পর স্যানিটাইজার ব্যবহার করলে ক্ষতি নেই।

বিশেষজ্ঞদের মতে, গ্লাভস পরলে অনেক সময় এক জায়গা থেকে জীবাণু আর এক জায়গায় চলে যাওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া, গ্লাভস খোলার সময় হাতেও সেই জীবাণু যেতে পারে।

এর চেয়ে সচেতনভাবে বারবার স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা ভালো। স্যানিটাইজার হাতের কোনও ক্ষতি করে না। সূত্র: গো নিউজ২৪.কম

 

  • সর্বশেষ