শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় ভিক্ষুকের ছুরিকাঘাতে নারী ভিক্ষুকের মৃত্যু

পাবনা প্রতিনিধি :[২] পূর্ব বিরোধের জের ধরে পাবনা শহরের বড় বাজার পানির ট্যাংক এলাকায় এক পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে আল্লাদী খাতুন(৪৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

[৩] নিহত আল্লাদী শহরের অনন্ত বাজার এলাকার দ্বীপচরে ভাড়া থাকতেন। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শী ভিক্ষুক আসমা খাতুন জানান, গতকাল দুপুরে ভিক্ষা ও যাকাতের কাপড়রের জন্য তারা কয়েকজন শহরের বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকের নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় শিল্পীর মা ভিক্ষুক আল্লাদীর সাথে অপর এক নারী ভিক্ষুকের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পাশে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক এসে আল্লাদীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় অন্য ভিক্ষুকেরা ধাওয়া দিলে ঘাতক ভিক্ষুক পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৫] পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গেল শবে বরাতের রাতে ওই নারী ভিক্ষুকের সাথে ভিক্ষুক আল্লাদীর কথা কাটাকাটি হয়েছিল। ধারনা করা হচ্ছে সেই থেকে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরধরে এই হত্যা কান্ড সংঘঠিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

[৬] পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়