শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী এলাকা থেকে১হাজার২৮০পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব১৫।

[৩] শুক্রবার বিকেলে হ্নীলা ইউপি রঙ্গিখালী মঈন উদ্দিন কলেজ গেইটের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,উখিয়া বালুখালী১২নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-১৩ বাসিন্দা উমর হামজা ছেলে নজিম উল্লাহ(২৫)।

 

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হ্নীলা ইউপি রঙ্গিখালী (টেকনাফ -কক্সবাজার)সড়ক সংলগ্ন মঈন উদ্দিন কলেজ গেইটের সামনে মাদককারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১হাজার২৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়