শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ১১:০১ রাত
আপডেট : ০৭ মে, ২০২১, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকরিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকেলে মহাসড়কের চকরিয়ার মালুমঘাট আমতলীর বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ (৫২) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার মৃত কলিম উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক চকরিয়ার ফাঁসিয়াখালী পার হয়ে আমতলী এলাকা পর্যন্ত পৌঁছালে চকরিয়ামুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের চালকসহ যাত্রী নুর মোহাম্মদকে গুরুতর আহত অবস্থায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে নুর মোহাম্মদের মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. শাফায়েত হোসেন বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়