শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসাধারনের অর্থ এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে নিজ দেশের অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে কাতার

মাহামুদুল পরশ:[২] বৃহস্পতিবার কাতার নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের অর্থমন্ত্রী আল শরিফ আল ইমাদির বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের পর দেশটির অ্যাটর্নি জেনারেল এই আদেশ দেন। আল জাজিরা

[৩] একই দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ এক বিবৃতিতে আল ইমাদিকে কাতারের অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার কথা জানিয়েছেন। একই বিবৃতিতে আরও জানানো হয়, জরুরি ভিত্তিতে কাতারের শিল্প ও বানিজ্যমন্ত্রী আলি বিন আহমেদ আল কুয়ারিকে অর্থমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। রয়টার্স

[৪] আল ইমাদি ২০১৩ সালে প্রথম কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মন্ত্রীত্ব গ্রহণ করা আগেই থেকেই ইমাদি কাতারের ন্যাশনাল ব্যাংকের প্রবৃদ্ধি পর্যাবেক্ষনকারী হিসেবে নিযুক্ত ছিলেন। কাতার নিউজ এজেন্সি

[৫] কাতারের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, দুর্নীতি বিষয়ক তদন্তের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের দায়িত্বের কোন সম্পর্ক নেই। তবে ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। এই বিষয়ে প্রশ্ন করা হলে তদন্তের জন্য একে গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ