শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে পলাশপুর বিজিবি

এমদাদ খান: [২] করোনা ভাইরাস নামক অদৃশ্য মহামারীর সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর।

[৩] শুক্রবার (৭ মে) সকালের দিকে পলাশপুর জোনের আওতাধীন বেলছড়ি, আমবাগান, অযোধ্যা, তাইফা, পুর্ব খাদাছড়া ও ঢাকাইয়াপাড়া সহ প্রত্যন্ত অঞ্চলে শতাধিক গৃহবন্দি, কর্মহীন ও দু:স্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

[৪] মানবিক সহায়তার অংশ হিসেবে পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, পিএসসি জোন সদরে চাল, ডাল, আলু ও ভোজ্য তেল প্রদান করেন। এসময় বিজিবির পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

[৫] একই সময়ে অযোধ্যা মোড় এলাকার মৃত মো. নুরুল ইসলাম ও শান্তিপুর এলাকার হতদরিদ্র মো. আব্দুল লতিফকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন। একই দিন দুপুরের দিকে পলাশপুর জোনের আওতাধীন মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও এতিম খানায় গৃহ নির্মানের জন্য ১৫ বান্ডিল ঢেউ টিন ও দুইশ কেজি চালসহ কাদ্য সহায়তা প্রদান করেন।

[৬] পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন বলেন, করোনা দুর্যোগে সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব প্রান্তিক মানুষ পরিবার পরিজন নিয়ে অর্থ সঙ্কটে দিন পার করছে। তখন প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন, নিম্নআয়ের দু:স্থ ও অসহায় মানুষ খুঁজে বের করে তাদেরকে মানবিক সহায়তা প্রদান করা হয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়