শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো হেফাজত নেতা শাহীনুর পাশার

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদ থেকে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করে সিআইডি ঢাকার একটি টিম। শাহীনুর জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

[৩] সম্প্রতি সারাদেশে হেফাজতে ইসলামের তাণ্ডবের সরাসরি নির্দেশ দাতাদের মধ্যে অন্যতম শাহীনুর পাশা। লন্ডনে অবস্থানরত তারেক রহমানসহ সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রেখে দেশের অভ্যন্তরে অপতৎপরতা চালিয়ে থাকেন তিনি। এছাড়া তারেক রহমানসহ সরকারবিরোধী বিভিন্ন পক্ষের নির্দেশে দেশে অরাজকতা ও নাশকতামূলক আন্দোলন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতেন শাহীনুর।

[৪ ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও সিলেটে নাশকতার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। এছাড়া সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের গ্রামে হামলা হওয়ার ঘটনায় তার মদদ ও উস্কানি ছিলো ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়