শিরোনাম
◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত ◈ বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান বিন বাংলা: চীন-রাশিয়া কেউই এখন সমাজতন্ত্রের মূল ধারা অনুসরণ করে না

হাসান বিন বাংলা: আওয়ামী লীগ যখন সংবিধানে চার মূলনীতি প্রতিষ্ঠা করে তখন বিশ্ব- পরাশক্তি দুই ভাগে বিভক্ত ছিলো। এখন মার্ক্স-লেনিনও নেই এবং নেই তাদের আদর্শিক প্রয়োগ। চীন-রাশিয়া কেউই এখন সমাজতন্ত্রের মূল ধারা অনুসরণ করে না। বিশ্ব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সবাই তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান নির্ধারণ করেছে। অনেকেই ভাবেন, আমরা যদি সংবিধানে বর্ণিত সমাজতন্ত্রের ধারা থেকে বিচ্যুত হই, তবে বঙ্গবন্ধুর প্রতি অসম্মান করা হবে! কিন্তু বাস্তবিকই বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর আদর্শ হুবুহু অনুকরণ বা অনুসরণ করা সম্ভব নয়। তাহলে উপায় কি? আমরা কি বঙ্গবন্ধুর আদর্শ ত্যাগ করবো?

প্রশ্নই ওঠে না। তবে, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বেঁচে থাকবে যদি আমরা অর্থনৈতিক সক্ষমতা অর্জন করি...যদি আমরা দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি...যদি আমরা বাংলার প্রতিটি শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি...যদি আমরা ধনী ও দরিদ্রের বৈষম্য দূর করতে পারি... যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারি...হ্যাঁ, আমরা আশা করতেই পারি। কারণ আমাদের আছে জননেত্রী শেখ হাসিনা। পিতার রক্ত শুধু নয় বরং আধুনিক রাজনীতিতে যিনি এখন বিশ্ব রাজনীতিতে রোল মডেল। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়