শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাপ্য ভ্যাকসিন চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত চিঠির জবাব দেয়নি ভারত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] ভ্যাকসিনের ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ২০ মিলিয়ন ডোজ চেয়েছে বাংলাদেশ।

[৩] বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, আমাদের এখানে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ চলমান রাখতেই যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা চেয়েছি।

[৪] মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, আপনারা যখন ভারতসহ অন্যান্য দেশকে ভ্যাকসিন দিবেন, তখন অগ্রাধিকার ভিত্তিতে আমাদেকেও যেন বিবেচনা করা হয়। জাবাবে তিনি বলেছেন, এ জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

[৫] রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে মোমেন বলেন, ভ্যাকসিন দিতে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ অনুমতির প্রয়োজন। যুক্তরাষ্ট্র এখনও ভারত কিংবা অন্য কোনো দেশে টিকা পাঠায়নি। তারা অন্যান্য ওষুধপত্র পাঠিয়েছেন।

[৬] ভারত থেকে ৩০ ও যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত সব সময় এ নিয়ে যোগাযোগ করছেন। এখানে মার্কিন দূতাবাস আন্তরিকভাবে কাজ করছে।

[৭] আমরা ভারতকে চিঠি দিয়েছি। আমি নিজে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, পুরোটা না দিতে পারলেও অন্তত ৩০ লাখ ডোজ দেওয়ার জন্য। কিন্তু এর কোনও উত্তর এখনো পাইনি।

[৮] সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। আমরা এটা নিয়েও দুশ্চিন্তায় আছি।

[৯] চীন থেকে উপহার হিসেবে পাঁচ লাখ ভ্যাকসিন ১২ মে আসবে। চীন রাশিয়া থেকে বাণিজ্যিক ভাবেও আমরা ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়