শিরোনাম
◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকা থেকে ৯.৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

[৩] বৃহস্পতিবার (৬ মে) দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

[৪] র‌্যাব-১৪ জানায়, বুধবার (৫ মে) রাত সাড়ে ১০টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৯.৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

[৫] আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন খাঁ (৩৬), পিতা-মোঃ ওসমান খাঁ, গ্রাম-গাটিয়ারা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া,মোঃ উজ্জল মিয়া (২৬), পিতা-মৃত সাদেক মোল্লা, গ্রাম-কাটাগর, থানা-বোয়ালমারি, জেলা-ফরিদপুর, বর্তমান ঠিকানা-কুট্টাপাড়া, (পারুলের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, শামসুল হক (৬০), পিতা-ফুল মিয়া, গ্রাম-মেরাসানি, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে।

[৬] ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। বর্ণিত গাঁজার চালানটি রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামিরা স্বীকার করে।

[৭] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ