শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ

মোঃ রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে গোল্ডেন ক্রাউন তরমুজ চাষে লাভের মুখ দেখছেন তরুণরা। উপজেলার জামতৈল কলেজপাড়ায় কয়েকজন তরুণের উদ্যোগে একটি জমি বরগা নিয়ে পরীক্ষামূলক ভাবে ১০ শতাংশ জমিতে গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করে।

[৩] উদ্যোক্তা হাবিব জানান, আমরা কয়েক বন্ধু চাকরির পেছনে না ছুটে সিদ্ধান্ত নিলাম নিজেরাই উদ্যোক্তা হয়ে কিছু করার। তারই ধারাবাহিকতায় একটি জমি বরগা নিয়ে চুয়াডাঙ্গা থেকে উন্নতজাতের গোল্ডেন ক্রাউন তরমুজের বীজ এনে চাষাবাদ শুরু করি। ফলন হয়েছে ভালোই, দামও পাচ্ছি ভাল। তবে এক ধরনের পোকার আক্রমণে কিছু তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।

[৪] উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, তরমুজ একটি অর্থকরী ফসল। তার মধ্যে একটি উন্নতমানের জাত হচ্ছে গোল্ডেন ক্রাউন তরমুজ। কয়েকজন তরুণ এই তরমুজ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। তবে কিছু কিছু তরমুজে মাসি পোকার আক্রমণ হওয়ায় ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়