শিরোনাম
◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্জনিয়া বাজারে আবারও ১০ হাজার ইয়াবাসহ আটক ১

হাবিবুর রহমান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি'র) ধারাবাহিক অভিযানে ফের ৩০ লাখ টাকার ইয়াবাসহ সীমন্তের এক কুখ্যাত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার আয়াতুল্লাহ (৩২)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি মোস্তাক আহাম্মদ এর ছেলে বলে জানা গেছে।

সোমবার (৩ মে) বিকাল ৩ টায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী অধিনায়ক জাহিদুল ইসলাম ভূইয়ার নির্দেশে, কেপ্টেন খালেদিন এর নেতৃত্বে বিশেষ টিমের জোয়ানরা রামুর গর্জনিয়া বাজারের দক্ষিণ গলির একটি মুদি দোকান থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন। এসময় তার সাথে থাকা ঐ এলাকার আরো দুই ইয়াবা কারবারী পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এছাড়াও বিজিবি'র এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী।

বিজিবি সূত্রে জানা যায় আটক ইয়াবা ট্যাবলেট গুলো সীমান্তের চোরাই পথ দিয়ে আসছিলো। খবর পেয়ে বিজিবি ইয়াবাসহ তাকে হাতে নাতে ধৃত করে। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

সোমবার রাতে আসামীসহ ইয়াবা গুলো রামু থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়। ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়