শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর বেগমগঞ্জ-সেনবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বেগমগঞ্জ ও নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগে এ দুর্ঘটনা ঘটে।

[৩] উপজেলার একলাশপুর বাজার সংলগ্ন উকিল সড়কে ভ্যানে করে বালু তোলার সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ এসে বালুর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ৪ জন গুরুতর আহত হয়। পরে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অন্যজনকে ঢাকায় নেয়ার পথে দুইজনই মারা যায়। অন্য দুইজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

[৪] নিহতরা হলেন, আব্দুল আল মামুন ও মো. নুর নবী।

[৫] অপরদিকে, সকালে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপির গোপাল পুকুরের সামনে দুর্ঘটনায় আবু সায়ীদ শাহিন এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

[৬] নিহত শাহিন সেনবাগ পৌরসভার অট্রধোন এলাকার আতর আলী হাজী বাড়ির আবদুর রবের ছেলে এবং উপজেলার সেবারহাট বাজারের একজন ব্যবসায়ী।

[৭] স্থানীয়রা জানায়, ব্যবসায়ী শাহিন সেনবাগ পৌরসভা এলাকা থেকে তার সেবারহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ফেনী থেকে নোয়াখালীগামী একটি বেপরোয়া গতির ইটবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

[৮] বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান শিকদার ও সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়