শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে লাখ টাকার হেরোইনসহ, গ্রেফতার ৩

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে বিশেষ কায়দায় পাউডার বক্সের মধ্যে লুকিয়ে রাখা ১০ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত নারী মাদক কারবারি ও দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

[৩] মঙ্গলবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত হেরোইনের আর্থিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

[৪] গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়ার মো. সাইদুল মোল্লার স্থী মোছা. রাহেলা (৪০)।মাদকসেবীরা হলো- সোরাপ মন্ডল পাড়া এলাকার মৃত মোমেন শেখের ছেলে নুর ইসলাম (৩৫) এবং গোয়ালন্দ পৌরসভা ৪নং ওয়ার্ডের কুমড়াকান্দী এলাকার মৃত বেলায়েত মন্ডলের ছেলে রশিদ মন্ডল (৪৫)।

[৫] এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাহেলাকে তার বসত ভিটা থেকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী ২ মাদকসেবীকে ৬ মাসের জেল দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়