শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরসরাইয়ে স্বামীর সাথে ঝগড়া করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

দিদারুল আলম:[২] চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর সাথে ঝগড়া করে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম খালেদা আক্তার মুক্তা (৩০)। তিনি কুয়েত প্রবাসী শরীফুল ইসলামের স্ত্রী। খালেদা আক্তার তার এক মাত্র শিশু সন্তানকে (৫) নিয়ে বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে অন্তরঙ্গ ভবনে ৪র্থ তলায় ভাড়া বাসায় থাকতেন।

[৩] পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে রোববার (২ মে) রাতে তার ঝগড়া হয় বলে জানা গেছে। সোমবার (৩ মে) জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালেদা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরীফুল ইসলামের বাড়ী উপজেলার ৪নং ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামে আর খালেদা আক্তার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

[৪] জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, কুয়েত প্রবাসী স্বামী শরীফুল ইসলামের সাথে ঝগড়া করে তার স্ত্রী খালেদা বেগম মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে খালেদা বেগমের ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

[৫] লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ