শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত ছেলের মরদেহ ২১ ঘণ্টা আগলে রাখলেন বাবা

ডেস্ক নিউজ:  ২১ ঘণ্টা পর পৌরসভা সৎকারের ব্যবস্থা করে। এর আগে, ছেলের দেহ নিয়ে অসহায় ভাবে দ্বারে দ্বারে ঘুরেছেন বাবা। কিন্তু কোথাও সৎকারের ব্যবস্থা করতে পারেননি।

দেশটির সংবাদমাধ্যম জি নিউজ জানায়, প্রবীর চট্টোপাধ্যায় নামে ৪৫ বছর এর এক ব্য়ক্তির মৃতদেহ রোববার (২ মে) বিকেল তিনটে থেকে তার বাড়িতেই পড়ে ছিল। তার বাড়ি বেহালার বৈশালীপাড়ার হরিদেবপুর থানার ভূবন মোহন রায় রোডে। প্রায় ২১ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তা সৎকারের কোনও ব্যবস্থা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার তার করোনা ধরা পড়ে। রোববার দুপুরে তিনি মারা যান। পৌরসভা ও পুলিশকে খবর দিলেও কেউ মৃতদেহ সত্কারের জন্য নিতে আসেনি। গতকাল থেকে ছেলের মৃতদেহ আগলে ছিলেন তার বাবা।

করোনা আক্রান্তের মৃতদেহ পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অবশেষে সোমবার বেলা বারোটার পর সেই দেহ নিয়ে যায় পৌরসভার গাড়ি। সূত্র: কলকাতা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়