শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রাউড বয়েজ সংগঠনকে জঙ্গিগোষ্ঠী ঘোষণা করেছে কানাডা

সুমাইয়া ঐশী: [২]প্রতিবাদে দলটির দাবি, সংগঠনটি নিজ থেকেই বিলীন হয়ে গেছে।

[৩] গত ফেব্রুয়ারিতেই এই ঘোষণা দেয় কানাডার সরকার। ক্যাপিটল দাঙ্গার কথা উল্লেখ করে বলা হয়, এই দলটি জাতির জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। এরপরই ডানপন্থী এই সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রতিবাদে রোববার টেলিগ্রামের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রাউড বয়েজ প্রশাসন। ইয়ন, দ্য গার্ডিয়ান, রয়টার্স

[৪] বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, ইতোমধ্যেই ভেঙে গেছে দলটি। বলা হয়, সত্যতা হলো, আমরা কখনওই জঙ্গি ছিলাম না। আমরা প্রত্যেকেই সাধারণ ইলেক্ট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, আর্থিক পরামর্শদাতা ও মেকানিকসহ সাধারণ পেশার মানুষ। তার থেকেও বড় কথা হলো আমরা কারোর বাবা, ভাই, চাচা বা কারও ছেলে। জঙ্গিবাদ আমাদের আদর্শ নয়।

[৫] ২০১৬ সালে প্রাউড বয়েজ একটি সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা হলেন কানাডার নাগরিক গাভিন ম্যাকিনস, যিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রে। শুরুর দিকে এটি গণমাধ্যমের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করলেও ধীরে ধীরে চরম ডানপন্থী দল হয়ে ওঠে, যার চূড়ান্ত রূপ ধারণ করে ক্যাপিটল দাঙ্গা।

[৬] গোয়েন্দা সংস্থাগুলো প্রাউড বয়েজ দলটিকে নিয়ে আশঙ্কায় আছে বলে গত ফেব্রুয়ারিতে জানান কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লাইর। এরপরই সেখানে দলটিকে জঙ্গিগোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়