শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় বহুল আলোচিত আ'লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

আশিক এলাহী:[২] রাঙ্গুনিয়ায় বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী ইউনুছ মনি গ্রেপ্তার হয়েছে।

[৩] সোমবার (৩ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম'র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক ইউনিয়নের নটুয়ারটিলা এলাকায় অভিযান চালিয়ে পলায়নরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃত ইউনুছ মনি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেন'র পুত্র। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি সাবেক বিএনপি নেতা সাকা চৌধুরীর অন্যতম বিশ্বস্ত ক্যাডার হিসেবে পরিচিত বলে জানা যায়।

[৫] উল্লেখ্য, গত (৩ এপ্রিল) হেফাজত নেতা মামুনুল হক নারায়ণগঞ্জ সোনারগাঁও' এর একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়ার প্রতিবাদে ওই রাতে রাঙ্গুনিয়া উপজেলার কোদালায় হেফাজতের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামীলীগ নেতা মুহিবুল্লাহকে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নগরীর পার্কভিউ হাসপাতালে (৬ এপ্রিল) মারা যায়।

[৬] এই ঘটনায় পুলিশ ও কোদালা যুবলীগের সভাপতি আব্দুল জব্বার বাদী হয়ে দুইটি পৃথক মামলা করেন। দুইটি মামলার প্রধান আসামী ছিল ইউনুছ মনি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়