শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের ছুরির আঘাতে প্রেমিকা নিহত হয়েছে। এ ঘটনার পর থেকেই প্রেমিক পলাতক রয়েছে। সোমবার (৩ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবম শ্রেণির ছাত্রী পুজা সরকার (১৫) ওই গ্রামের পবিত্র সরকারের একমাত্র মেয়ে।

[৩] বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সঞ্জয় সরকারের সাথে পুজা সরকারের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ কয়েকদিন যাবৎ তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিলো এবং পুজার অন্যত্র বিয়ের ব্যাপারে পুজার বাবা সিদ্ধান্ত নিলে প্রেমিক সঞ্জয় সরকার (১৮) ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে পুজা তার বাড়ীর উঠানে কাজ করছিল এমন সময় পিছন থেকে ধারালো ছুরি দিয়ে তাকে উপযুপুরি আঘাত করতে থাকে সঞ্জয়।

[৪] আঘাতের একপর্যায় পুজা মাটিতে লুটে পরে। পুজার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই পুজা মারা যায়। এসময় সঞ্জয় তার শরীরেও ঐ ছুরি দিয়ে আঘাত করে আহত হয় এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

[৫] সি আরও বলেন, নিহতের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় পুজার বাবা পবিত্র সরকার বাদি হয়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ