শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১০:২৫ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিরোপাজয়ী ইন্টার মিলানকে জুভেন্টাসের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : [২] তাদের ৯ বছরের আধিপত্য ভেঙেই সেরি আর শিরোপা জিতেছে ইন্টার মিলান। সেই জুভেন্টাসই ইতালির শীর্ষ লিগটির প্রথম দল হিসেবে অভিনন্দন জানালো সদ্য মুকুট জয়ী দলকে।

[৩] সাস্সুয়োলোর বিপক্ষে রোববার আতালান্তা ১-১ ড্র করায় মাঠে না নেমেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ইন্টারের। গত ১১ বছরে প্রথম ও সব মিলিয়ে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল তারা।

[৪] গত ৯ মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলেছিল জুভেন্টাস। ২০১১-১২ মৌসুমে যেটির সূচনা হয়েছিল দলটির তখনকার কোচ আন্তোনিও কন্তের হাত ধরে। এই ইতালিয়ানই এবার তুরিনের দলটির আধিপত্য ভাঙলেন ইন্টারের কোচ হিসেবে।

[৫] পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপাজয়ীদের অভিনন্দন জানায় ইতালির শীর্ষ লিগে রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস, ২০২০-২১ মৌসুমে সেরি আর শিরোপা জেতায় ইন্টারকে অভিনন্দন। আর জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি অভিনন্দন জানিয়েছেন ইন্টারের প্রেসিডেন্ট স্টিভেন ঝাংকে।

[৬] অভিনন্দন স্টিভেন! আপনার জন্য আমি খুশি। মাঠে আপনার নিবেদিত প্রতিপক্ষ এবং মাঠের বাইরে বন্ধু হিসেবে আমি গর্বিত। আমরা ফিরে আসব।

[৭] চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেল ইন্টারের। ৩৪ ম্যাচে তাদের ৮২ পয়েন্ট। রোববার উদিনেজেকে ২-১ গোলে হারানো ইউভেন্তুস ৬৯ পয়েন্ট নিয়ে তিনে আছে। তাদের সমান পয়েন্ট নিয়ে আতালান্তা দুইয়ে ও এসি মিলান আছে চার নম্বরে। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ