শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১০:০৩ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন অস্ত্র না থাকলে সৌদি আরব আরো আগে ইরানের সঙ্গে বন্ধুত্ব চাইত দাবি সিনেটর মরফির

রাশিদুল ইসলাম : [২] মার্কিন সিনেটর ক্রিস মরফি বলেছেন, মার্কিন অস্ত্র হাতে না থাকলে সৌদি আরব ইরানের সঙ্গে আরো বেশি সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করত। তেহরান ও রিয়াদের সম্পর্ক নিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধের প্রতি ইঙ্গিত করে ডেমোক্রেট সিনেটর বলেন, ২০২০ সালের এপ্রিল মাসে তিনি এ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন।

[৩] মরফি বলেন, তিনি এক বছর আগেই বলেছিলেন, যেভাবে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের প্রতি অস্ত্রের চালান পাঠানো হচ্ছে তা না হলে বহু আগে রিয়াদ তেহরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত।

[৪] সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এক বক্তব্যে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়