শিরোনাম
◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ১১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাটহাজারী পৌর সদরে লোকালয়ে ফাঁদে পড়লো মেছো বাঘের ছানা

মোহাম্মদ হোসেন: চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমিতে খেলতে গিয়ে একটি মেছো বাঘের ছানা ধরা পড়েছে।রোববার(২ মে)বিকেল ৪টার সময় পৌরসভার ৩ নং ওয়ার্ডের পৃর্ব দেওয়ান নগর শায়েস্থা খাঁ পাড়ায় কৃষি জমিতে ছানাটি ধরা পড়েছে। মেছো বাঘটি বাড়ির আঙ্গিনায় কৃষি জমিতে স্থানীয়দের ফাঁদে আটকা পড়ে। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে গ্রাম থেকে লোকজন ছানাটি দেখতে ভীড় করে।

আটক মেছো বাঘের ছানাটি প্রায় আড়াই ফুট লম্বা ও এক ফুট উচ্চতার। লোকালয়ে আসার পর গ্রামের লোক এটিকে বাঘ বা চিতা বাঘ বলে হুলস্থ‍ূল কাণ্ড ঘটিয়ে ফেলে। পরে তারা সেখানে যান।

স্থানীয় বাসিন্দা রুবেল (২২) এ প্রতিবেদককে বলেন,কৃষি জমিতে বাঘের ছানাটি খেলছিল,প্রথমে বিড়াল মনে করেছিলাম, পরে দেখা দেখা যায় ছানাটি খাবারের সন্ধানে জমিতে চেচামেচি করছিল এ সময় দুর থেকে লক্ষ্য করে মেছো বাঘের ছানাটি ধরতে সক্ষম হয়েছি। হাটহাজারী বন বিভাগের ১১ মাইল চেক স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফজুল কাদের সাংবাদকর্মীদের জানায়,মেছো বাঘ উদ্ধারের বিষয়টি তারা জানেন না এবং কেউ তাদেরকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,এ বিষয়ে কেউ অবহিত করেনি। যদি খবর পায় তাহলে তদন্ত করে বাঘের ছানাটি উদ্ধার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়