শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে হেফাজতের নেতাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট: হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীসহ (৬৪) দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার খালেদ সাইফুল্লাহ সাদী ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি পদেও দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতার আরেক ব্যক্তির নাম হাফেজ মাওলানা মনজুরুল হক (৫২)। তিনি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক।

খালেদ সাইফল্লাহ সাদীকে সদরের মাইজভারী মাদ্রাসা থেকে ও হাফেজ মাওলানা মনজুরুল হককে নগরীর ছোটবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিবির ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের নামে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাইপাস সড়কে বাসে আগুন ও পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। ওই মামলায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, আগের মামলায় গ্রেফতার দেখানো হলেও সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে নতুন আরও একটি মামলার প্রস্তুতি চলছে। সোমবার রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়