শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য ১০ কোটি টাকা দিলেন শেখ হাসিনা

বাশার নূরু: [২] ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর পক্ষ থেকে এ টাকা দেন শেখ হাসিনা।

[৩] প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার ৫ কোটি এবং ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে ৫ কোটি টাকা দেন শেখ হাসিনা

[৪] নিজে ব্যক্তিগতভাবে এ সহায়তার পাশাপাশি সমাজের বিত্তশালী মানুষকে দরিদ্র ও দুস্থ মানুষদের সহায়তায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

[৫] ১৯৯৪ সালের ১১ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুননেছার দুই জীবিত উত্তরাধিকারী শেখ হাসিনা ও শেখ রেহানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেন। শেখ হাসিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি।

[৬] ট্রাস্টের অধীনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজ পরিচালিত হয়। এছাড়া দরিদ্র ও মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তি বা অন্য কোনো সাহায্য দেওয়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, ক্লিনিক ও এতিমখানা সংগঠন ও স্থাপন করা, নিরক্ষরতা দূরীকরণে প্রকল্প ও আন্দোলনে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়