শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৩ হাজার ৭শ' ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের বাজার এলাকা থেকে ১৩ হাজার ৭ শ' পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

[৩] রোববার সকালে বাজার এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৪] রোববার এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাজার এলাকায় টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ এম মীর ইমরান উর রশিদ এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা অভিযানে যায়।অভিযানচলাকালীন সময় একটি মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে থামার সংকেত দিলে লোকটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

[৫] এসময় তার মোটরসাইকেল থেকে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় পড়ে যায়। পরে পড়ে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।

[৬] তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়