শিরোনাম
◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসি কোভিড হাসপাতালে রোগীর চাপ নেই, রোববার পর্যন্ত ভর্তি রোগী ১২৪ জন

শাহীন খন্দকার: [২] করোনা রোগীর চাপ কমেছে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে, জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। তিনি বলেন, অন্যান্য দিন আইসিইউতে সিট ফাঁকা পাওয়া না গেলেও গত কয়েকদিন ধরে সেই চাপ নেই হাসপাতালটিতে। রোববার সকাল থেকেই ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দেখা গেছে, জরুরি বিভাগে ভর্তি হতে আসা রোগীর ভিড় নেই। দীর্ঘ সময় হাসপাতালটির জরুরি বিভাগের সামনে অপেক্ষা করে দুই-একজন রোগী হাসপাতালটিতে আসতে দেখা গেছে। প্রতিদিন হাসপাতালটিতে রোগীর তথ্য জানাতে ব্রিফ করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

[৩] আজ আনুষ্ঠানিক ব্রিফ তিনি করেন নাই, তবে হাসপাতালে ভর্তি রোগীরসংখ্যা তথ্য জানিয়েছেন। সেই তথ্য অনুযায়ী বর্তমানে হাসপাতালটিতে রোগী ভর্তি রয়েছেন ১২৪ জন। যা গতকাল ছিল ১৩৩ জন। রোববার জরুরি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৭ জন,এর মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ১১ জন। শনিবার জরুরি ওয়ার্ডে ভর্তি ছিলেন ২২ জন। এছাড়া আইসিইউতে রোববার ভর্তি রোগী রয়েছেন ৭৫ জন শনিবার ছিল ৭৬ জন।

[৪] হাসপাতালটির জরুরি বিভাগের সামনে দায়িত্বরত এক আনসার সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে যেমন প্রচুর রোগীর ভিড় হতো, সেই তুলনায় কয়েকদিন ধরে রোগীর চাপ কম দেখা যাচ্ছে। এছাড়া আগে এই হাসপাতালের আইসিইউ বেড কখনও ফাঁকা থাকতো না, কিন্তু এখন বেড ফাঁকা রয়েছে। আগে একটির পর একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসতো। সেই চাপ অনেকটাই কমে গেছে।

[৫] হাসপাতালের প্রশাসনিক বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, হাসপাতালটিতে এরমধ্যে আইসিইউ-৩ এ ১১ জন, আইসিইউ-৪-এ ১০,আইসিইউ-৫ এ ১০, আইসিইউ-৬ (এইচডিইউ) ২৪ এবং আইসিইউ-৭ (এইচডিইউ) ২০ জন ভর্তি রয়েছেন।

[৬] এছাড়া পুরো হাসপাতালে মোট রোগী ভর্তি আছেন ১২৪ জন। যার মধ্যে জরুরি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৭ জন রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়