শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনজিওর কিস্তির চাপে প্রতিবন্ধী কৃষকের আত্মহত্যা

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলায় এনজিও'র ঋণের টাকার চাপে পড়ে হতাশাগ্রস্থ শারীরিক প্রতিবন্ধী কৃষক আত্মহত্যা করেছে। নিহত রুবেল সরকার (৩৫) তেলীহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

[৩] স্বজনরা জানান, অভাব ও টানাপোড়েনের সংসারে তিন সন্তান এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য এনজিও পিদিম থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। শারীরিক প্রতিবন্ধী থাকা সত্ত্বেও কোনক্রমে কাজ করে চলছিল তার সংসার। করোনাকালীন কাজ না থাকায় অভাবের কারণে এনজিওর কিস্তি দিতে পারছিলেন না। এনজিওর লোকেরা কিস্তির টাকার জন্য প্রতিবন্ধী রুবেলকে চাপ দিতে থাকেন।

[৪] শনিবার তারিখ অনুযায়ী কিস্তি দেয়ার কথা ছিল। টাকা যোগাড় করতে না পারায় লজ্জায় হতাশা গ্রস্ত যুবক দুপুর ১২ টায় বিশ পান করেন। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে দুপুর দুইটার সময় তার মৃত্যু হয়।

[৫] স্থানীয় ইউপি সদস্য তারেক হাসান বাচ্চুজানান, করোনাকালীন সময়ে কিস্তির টাকা নেওয়া নিষেধ থাকলেও এনজিও পিদিম সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ঋণের কিস্তির চাপ দেয়ায় শারীরিক প্রতিবন্ধী রুবেল সরকারকে প্রাণ দিতে হলো।

[৬] শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ