শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসামে নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি মিত্রজোট

মাছুম বিল্লাহ: [২] ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে ফের ক্ষমতায় যাওয়ার পথে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন মিত্রজোট। বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট অনেক পিছিয়ে রয়েছে। খবর, প্রতিদিন টাইম ও অসমীয়া প্রতিদিন।

[৩] আজ রবিবার সকাল থেকে রাজ্যটির বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ইতিমধ্যে পাওয়া সর্বশেষ তথ্যমতে, রাজ্যটির মোট ১২৬টি আসনের মধ্যে ৮৯টিতে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন মিত্রজোট। কংগ্রেস নেতৃত্বধীন মহাজোট জোট এগিয়ে রয়েছে ৪০টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৭ টি আসনে।

[৪] আসামে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে মোট ৬৪টি আসনে জয় পেতে হবে। তবে এ ইতিমধ্যে ৮৯টিতে এগিয়ে থেকে জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেছে বিজেপি। যদিও এখনো চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। তবে এটা এখনও প্রথম কয়েক রাউন্ডের ফলাফল। পরে কিছু অদল-বদল হতেই পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়