শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবহন শ্রমিকদের জন্য সম্মিলিত সহায়তা প্রয়োজন : আ জ ম নাছির

দিদারুল আলম: [২] চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, লকডাউনের কারণে পরিবহন শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তারা না পারছে গাড়ি চালাতে, আবার না পারছে অন্য পেশার কাজ করতে।

[৩] কর্মহীন এসব শ্রমিকদের কেউ কেউ ভিন্ন পেশার কাজ করে জীবিকা নির্বাহ করছে। তবে অধিকাংশ পরিবহন শ্রমিক কাজের অভাবে বেকার জীবন কাটাচ্ছে। কিন্তু এভাবে বেশি দিন আর চলতে পারবে না। এই পরিস্থিতির কারণে সমাজে অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। তাই সরকারের পাশাপাশি পরিবহন শ্রমিকদের জন্য আমাদেরকে সম্মিলিত সহায়তার উদ্যোগ নিতে হবে।

[৪] শনিবার (১ মে ) মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কর্মহীন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়