শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরার এমডি আনভীরকে গ্রেপ্তার দাবিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

মাসুদ আলম: [২] শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্ম নামের দুটি সংগঠন।

[৩] সংগঠনের নেতারা বলেন, অবিলম্বে মুনিয়ার মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে। আনভীরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে এর সঙ্গে যারাই জড়িত, তাদের শাস্তির আওতায় আনাতে হবে। আনভীর কোথায় আছেন, সেটি সবাই জানতে চায়। তিনি যদি লুকিয়ে থাকেন, তাহলে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

[৪] তারা আরও বলেন, আনভীর যদি পালিয়ে যান, সেটা আমাদের জাতির ব্যর্থতা। সরকারের ব্যর্থতা। আমরা জেনেছি, মুনিয়ার বোনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তার পরিবার জীবনের নিরাপত্তা পাচ্ছে না। মুনিয়ার মৃত্যুর পর তার চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে। একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। মুনিয়ার মৃত্যু নিয়ে সঠিক সংবাদ প্রচারেও প্রভাব বিস্তার করা হচ্ছে। গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন নেতারা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়