শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় দেশে একদিনে আরো ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫২, সুস্থ ৩২৪৫

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] দেশে কোভিড-১৯ সংক্রমণের গত ২৪ ঘণ্টায় নতুন ৬০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫১০ জনে। করোনায় এপ্রিল মাসের ১৯ তারিখ সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। গতকাল ৫৭ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৫ হাজার ১১৭টি নমুনা পরীক্ষায় এক হাজার ৪৫২ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নয় দশমিক ৬১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

[৪] এদিকে সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪০ লাখ ৪৭ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ৮৯৮টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১ নমুনা।

[৫] এর মধ্যে শনাক্ত হয়েছেন সাত লাখ ৬০ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় তিন হাজার ২৪৫ জনসহ মোট ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২ শতাংশ।

[৬] গত ২৪ ঘণ্টায় যে ৬০ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২৩ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে (সরকারীতে ৪০ জন, বেসরকারীতে ২০ জন) মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৫১০। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত আট হাজার ৩৯০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭২ দশমিক ৮৯ শতাংশ এবং তিন হাজার ১২০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৭ দশমিক ১১ শতাংশ।

[৮] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬০ জনের মধ্যে ১১ থেকে ২০ এরমধ্যে ১জন, ২১ থেকে ৩০ এরমধ্যে ৩ জন, ৩০উর্ধ ২ জন, ৪০উর্ধ্ব ৭জন, ৫০ উর্ধ্বর্ ১০ জন এবং ৬০ উর্ধ্ব ৩৭ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ২ জন।

  • সর্বশেষ