শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় ১ হাজার ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী : [২] শনিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত কোস্ট গার্ড উপক‚ল বা চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপক‚ল বা চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

[৩] এরই ধারাবাহিকতায় বাহিনীর দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা, বিসিজি আউটপোস্ট চরমানিকা, বিসিজি আউটপোস্ট লালমোহন, বিসিজি আউটপোস্ট তজুমদ্দিন, বিসিজি আউটপোস্ট মনপুরা ও ভোলা জেলার বিভিন্ন উপক‚লীয় এলাকায় ৮০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।

[৪] এছাড়াও কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ কন্টিনজেন্ট রায়পুর ও কন্টিনজেন্ট কমলনগর লক্ষীপুর জেলার রায়পুর আওতাধীন চর আবাবিল, চর বংশী, চর ভৈরবী ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় ৪০০ এবং কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা পটুয়াখালীর সদর থানাধীন ইটবাড়িয়া, সারিকখালী ও বিভিন্ন এলাকায় ৪০০ অসহায় ও দুঃস্থ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ