শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে মহান মে দিবস পালিত

রাজেশ গৌড়:[২] নেত্রকোনার দুর্গাপুরে উপজেলায় ন্যায্য মজুরী, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও অধিকার আদায়ের শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

[৩] এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা শাখা ও উপজেলা শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে নিরাপদ দুরত্ব বজায় রেখে স্থানীয় কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সাবেক সাধারণ সামছুল আলম খান, উপজেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, যুব ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ।

[৪] বক্তারা বলেন, দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে শ্রমিকদের ভুমিকাই গুরুত্বপুর্ন, শ্রমিক গন নীতিগত ভাবে চলতে চাইলেও কিছু সংখ্যক মালিকের কারনে ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হতে হয়, শ্রমিকে-মালিকে ভালাে সম্পর্ক না থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। সকলকে নিজেদের মাঝে সু-সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়