শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং, ১৬ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে অনন্য কীর্তি

রাহুল রাজ :[২] লকডাউনে নিজেকে ফিরে পাওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করেছিলেন তাসকিন তার ফল পাচ্ছেন লঙ্কা সফরেই। স্পিন স্বর্গ উইকেট লঙ্কাতেই দেখালেন বল হাতে দারুণ সাফল্য। গড়লেন ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি। একই সাথে মনে করালেন ১৬ বছর আগে শাহাদাত-রাসেলদের সেরা বোলিংয়ের কথাও।

[৩]টেস্টে বাংলাদেশের পেসার সঙ্কটই সব সময়ই ছিল। তবে একটা সময় বল হাতে দারুণ সাফল্য দেখিয়েছেন শাহাদাত-রাসেলের মতো পেসাররা। এরপর আর তেমন কোন পেসার টেস্টে খুব ভাল করতে পারেননি। তাইতো তাদের ১৬ বছর পর আবারো সেই লঙ্কায় ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাসকিন।

[৪]পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের আজ তৃতীয় দিনে ১৫ মি ব্যাটিং করে লঙ্কানরা। এর মধ্যেই এক উইকেটও নেন তাসকিন। তার বলে ইনিংসের ১৬০তম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে মুশফিকের হাতে ধরা পড়েন রমেশ। আউট হওয়ার আগে ৬৮ বলে করেন ৩৩ রান। তার বিদায়ে ভাঙে ১১১ রানের সপ্তম উইকেট জুটি। [৫]এরই সাথে বল হাতে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার নিয়েছেন তাসকিন। সাত ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আগে কখনও ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে তার বোলিং ফিগার ৩৪.২-৭-১২৭-৪। এটিই টেস্টে তার সেরা বোলিং।

৬]অন্যদিকে সবশেষ ২০০৫ সালে শ্রীলঙ্কায় কোন বাংলাদেশী পেসার ৪ উইকেট নিয়েছিল। কলম্বোতে সিরিজের টেস্টে একই ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন ও সৈয়দ রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়