শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনিয়র ব্যাটসম্যানদের মানসিকতায় ক্ষুব্ধ কেকেআর কোচ ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : [২] দলের একাধিক ব্যাটসম্যানের নেতিবাচক মানসিকতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে হারের পর বলেন, একাধিকবার ছেলেদের বলেছি আগ্রাসী ক্রিকেট খেলতে।

[৩] বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তোলে কেকেআর। শুভমন গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি রান করলেও অনেক বল নষ্ট করেন। ইয়ান মর্গ্যান, সুনীল নারাইন তো খালি হাতে ফিরে যান। টি-টোয়েন্টিতে এত বল নষ্ট করা মেনে নিতে পারছেন না ম্যাকালাম।

[৪] সংবাদ সম্মেলনে এসে বলেন, প্রতি ম্যাচের আগে আমি ও মর্গ্যান ক্রিকেটারদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলার নির্দেশ দিয়ে থাকি। কিন্তু একাধিক ক্রিকেটার সেটা মেনে চলতে পারছে না। এটা খুবই হতাশাজনক ব্যাপার। অনুশীলনে সবাই দারুণ ব্যাট করলেও ম্যাচে প্রভাব ফেলতে পারছে না। এর কারণ দ্রæত খুঁজে বের করতে হবে।’

[৫] দলের ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে বিপক্ষের পৃথ্বী শ-এর উদাহরণ টেনে আনেন ম্যাকালাম। গত ম্যাচে মাত্র ৪১ বলে ৮২ রান করেন পৃথ্বী। তার এমন মারকুটে ইনিংসের জন্য হেলায় ম্যাচ জিতে যায় দিল্লি।

[৬] নাইটদের প্রধান প্রশিক্ষক বললেন, ‘টি-টোয়েন্টিতে কীভাবে ব্যাট করতে হয়, সেটা পৃথ্বীকে দেখে শেখা উচিত। দুনিয়ার কোনো ব্যাটসম্যান সব বলে ছয়-চার মারতে পারবে না। কিন্তু প্রতি বলে রান নেওয়া কিংবা শুরু থেকে আক্রমণ করার ইচ্ছে তো থাকতে হবে। যদি কোনো ব্যাটসম্যান সেই ইচ্ছে দেখায় তাহলে সে সফল হবেই। - ক্রিকইনফো

  • সর্বশেষ