শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে মধু বিক্রেতা দুই ভাইকে নির্যাতনের ঘটনায় মালিক গ্রেপ্তার

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদীতে ভেজাল মধু সরবরাহের অভিযোগে মারধর এবং মাথার চুল কেটে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠান মালিক জিসান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মধুর জন্য এই নির্যাতন ও অমানবিক আচরণের ঘটনাটি পুলিশ সুপার জানতে পেরে তাঁকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এর পরিপ্রেক্ষিতে নির্যাতনকারী জিসানকে শুক্রবার বিকেলে আটক করা হয়।

[৪] মধু বিক্রেতা এই দুই ভাই হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দাঁদপুর গ্রামের আল-আমিন (২৪) ও তাঁর ছোট ভাই আলাল সরদার (১৮)।

[৫] দুই ভাই বেশ কিছুদিন ধরেই মধুর ব্যবসা করেন। সম্প্রতি তাঁরা সাহাপুর গ্রামের ভিলেজ ফ্রেশ ফুড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে খাঁটি মধু সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী কয়েকবার মধুও সরবরাহ করেন। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে মধু দিতে গেলে প্রতিষ্ঠানের কর্মীরা ভেজাল মধু সরবরাহের অভিযোগে দুই ভাইকে আটক করেন। একপর্যায়ে তাঁরা দুই ভাইকে ধানের চাতালের মধ্যে থাকা একটি বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে রেখে।

[৬] অভিযোগ উঠে, প্রতিষ্ঠানের মালিক জিসান হোসেনের নির্দেশেই সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত দুই ভাইকে তীব্র রোদের মধ্যে খাম্বার সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর বেলা দুইটার দিকে জিসান হোসেন সেখানে উপস্থিত হয়ে দুই ভাইকে মারপিট করে মাথার কিছু চুলও কেটে দেন। পরে বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন এসে দুই ভাইকে সেখান থেকে মুক্তি করেন।

[৭] এ ঘটনায় দুই সহোদরের বাবা আলম সরদার শুক্রবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়